কাউখালীতে রমজানে মূল্যে ছাড়ে মুদি পন্য বিক্রি

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৫ পিএম
কাউখালীতে রমজানে মূল্যে ছাড়ে মুদি পন্য বিক্রি

পিরোজপুরের কাউখালীতে রমজান মাস উপলক্ষে  মূল্য ছাড় দিয়ে ন্যায্য মূল্যে পন্য সামগ্রী বিক্রয় করছে উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাটি বেইলি ব্রিজ এলাকায় মুদি দোকানদার তাজুল ইসলাম। এলাকাবাসী প্রতিদিন বিশেষ মূল্য ছাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করার জন্য ভিড় থাকে তাজুলের দোকানে। কম দামে পণ্য সামগ্রী ক্রয় করতে পেড়ে ক্রেতারা সাশ্রয়ী হচ্ছে। এ দোকানে প্রতি কেজি চিনি ৯৭ টাকা, চিড়া ৫৫ টাকা, ছোলা বুট ৭৮ টাকা, খেজুর প্রকারভেদে ২২০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত, পিঁয়াজ প্রকারভেদে ৪০ টাকা থেকে ৬০ টাকা, রসুন ১২০ টাকা, ১০০ গ্রাম ইসবগুলের ভুসি ৯০ টাকা, ৩০০ গ্রাম রুহ আফজা ২৫০ টাকা, ১০০ গ্রাম বেসন ৭ টাকা, প্রতিহালি বড় সাইজের ফার্মের ডিম ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানে ক্রয় করতে আসা দিনমজুর আবুল বাশার বলেন, প্রতিবছর রমজানে আমরা এই দোকান থেকে বিশেষ মূল্য ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যে সামগ্রী ক্রয় করতে পারি। তাতে আমাদের কিছুটা টাকা সেভ থাকে। এই টাকা দিয়ে অন্য কিছু কিনতে পারি। মুদি দোকানদার তাজুল ইসলাম বলেন, বছরের ১১ মাস তো কমবেশি ব্যবসা করি। বছরের একটি মাস মাহে রমজান আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাসে ব্যবসা নাই করলাম। আমি চেষ্টা করি সকল শ্রেণী পেশার মানুষ যেন রমজানে কম দামে আমারে দোকান থেকে পণ্য সামগ্রী ক্রয় করতে পারে। অনেক পণ্য ক্রয় দামের চেয়েও কম দামে বিক্রি করি।