জুনিয়র বৃত্তি পরীক্ষায় অরবিট্ল লিংক স্কুল চাটমোহরে সেরা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩১ পিএম
জুনিয়র বৃত্তি পরীক্ষায় অরবিট্ল লিংক স্কুল চাটমোহরে সেরা

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় চাটমোহরের অন্যতম বিদ্যাপীঠ অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ উপজেলায় সাফল্যের শীর্ষে রয়েছে। বুধবার এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে চাটমোহর উপজেলায় মোট ৬৯ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ২২ জন ও সাধারণ গ্রেডে ৪৭জন। ফলাফলে অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ থেকেই বৃত্তি পেয়েছে ৩৪ জন। এরমধ্যে ট্যারেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ২২ জন। উপজেলায় মেধা তালিকায় ১ম,২য় স্থানসহ ৭জন রয়েছে। পাবনা জেলার সেরাদের মধ্যেও এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান রয়েছে। 

অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম এ মতিন এই সাফল্যে শিক।ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি মহান সৃষ্টিকর্তা,শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী,সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পূর্বের সাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ।  

এদিকে চাটমোহর ডাক্তার জয়েন উদ্দিন স্কুল থেকে ১৫ জন বৃত্তিলাভ করেছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৭জন ও সাধারণ গ্রেডে ৮জন। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২জন এবং চড়ইকোল উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২ জন।

আপনার জেলার সংবাদ পড়তে