চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) :
| আপডেট: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫২ এএম | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫২ এএম
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

চট্টগ্রামের রাউজানে মো. মুজিব (৫৬) নামের এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি বুধবার ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুজিব বাজারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩-৪ জন অস্ত্রধারী যুবক মফিজের দোকানের সামনে রাস্তায় তাকে লক্ষ্য করে প্রকাশ্যে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুজিব পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম আধার মানিক এলাকার মৃত আবদুল মোনাফের ছেলে। ঘটনাস্থল পরিদর্শনকারী রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, “নারী-সংক্রান্ত একটি শালিসি বৈঠককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে