সাতক্ষীরা- খুলনা মহাসড়কে গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছে । একই সাথে আহত হয়েছে আরো তিন জন যাত্রী । বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে । নিহত ইজ্ঞিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা । আহতরা হলেন , একই উপজেলার গোবরদাড়ী এলাকার মো. মামুন হোসেন , মোতালেব হোসেন ও সরাবপুর এলাকার মো: আমিনুল ইসলাম । পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ বৃহস্পতিবার সকালে ইশার আলী , মো. মামুন হোসেন , মোতালেব হোসেন ও মো: আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই ইজ্ঞিন ভ্যান যোগে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন । পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় আসলে ইজ্ঞিন ভ্যানের পিছনের চাকা পামচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন । একই সময় গুরত্বর আহত হয় সাথে থাকা তিন জন । পাটকেলঘাটা থানার পুলিশ -পরিদর্শক ( ওসি তদন্ত ) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে । আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে । সড়ক দূর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান ।