গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, বাসে আগুন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪১ পিএম
গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, বাসে আগুন
ছবি, সংগৃহিত

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাসে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে আহত কাউকে পাননি।

আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বোর্ডবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের ভেতর ঢ়ুকে যায় এবং বাসটিতে আগুন ধরে। 

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, “সকাল পৌনে ৮টার দিকে বাসটিতে আগুন লাগে। বাসে ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন লাগে। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। আমরা আহত কাউকে পাইনি।”

আপনার জেলার সংবাদ পড়তে