তালতলীতে অসহায় মানুষদের ইফতার সামগ্রী বিতরণ

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) :
| আপডেট: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩২ পিএম | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩২ পিএম
তালতলীতে অসহায় মানুষদের ইফতার সামগ্রী বিতরণ

বরগুনার তালতলীতে অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার ইফতার সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন 'কিশোর কলি উন্নয়ন পরিষদ’। ইফতার সামগ্রীর মধ্যে ছিল এক কেজি সয়াবিন তৈল, দুই কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি ছোলা বুট ও একটি ট্যাংকের প্যাকেট। ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, কিশোরকলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পুলিশ কর্মকর্তা এইচ এম মহিববুল্লাহ্ উন্নয়ন পরিষদের সভাপতি মিসেস হামিদা এ্যানি, অ্যাডভোকেট গোলাম সরোয়ার হিরো, সাংবাদিক বেলাল হোসেন মিলন, সমাজসেবক বায়েজিদ তালুকদার ফরহাদ হোসেন হাওলাদার, আল মামুন খান, ইমন, জহিরুল ইসলাম, সাবু মৃর্ধা সুজন হাওলাদার প্রমুখ।