ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হয়রানির মুক্ত করা: ভূমিমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪২ পিএম
ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হয়রানির মুক্ত করা: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শুক্রবার রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বললেন, “ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে যাতে কেউ হয়রানির শিকার না হয়। আমরা একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে চেষ্টা করছি। সারা দেশের মানুষকে কীভাবে মুক্ত করা যায়, সেই পরিকল্পনা নিচ্ছি। আমরা চিন্তা করছি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের।”

মিজানুর রহমান মিনু বলেন, “আমরা চেষ্টা করছি। আমাদের মন্ত্রণালয় বিভিন্ন আইন দ্বারা পরিচালিত হয়। আইন অনুযায়ীই বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় সংশোধনী প্রয়োজন। সেগুলো সংশোধনী আকারে আমরা পার্লামেন্টে উত্থাপন করব।”

‘এই রাজশাহীকে আমরা সবাই মিলেই শান্তির শহর করেছিলাম। আমরা সবাই মিলেই আবার সেটা করব। এখানে কোনো দল-মত নেই। নির্বাচিত প্রতিনিধি সবার। আমরা সবাই মিলেই রাজশাহীর উন্নয়ন করব। রাজশাহীর মানুষের প্রত্যাশা কর্মসংস্থান। এ জন্য আইটি ও শিল্পায়ন নিয়ে কাজ করা হবে’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে