বগুড়া-৭ (গাবতলী শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেছেন, সমবায়ীদেরকে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে, সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে, তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বগুড়ার গাবতলী মিল্কভিটার সমবায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গাবতলী মিল্ক ভিটা ও কারখানার আয়োজনে মিল্ক ভিটা চত্বরে বিকেলে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন, মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান কমান্ডার জহিরুল আলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি সদস্য মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন, প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, মডেল থানার ওসি আনিছুর রহমান, গাবতলী দুগ্ধ কারখানার ব্যবস্থাপক ডাঃ বিপ্লব চন্দ্র, বিআরডিবির চেয়ারম্যান ও প্রাথমিক সমিতির সভাপতি জাকারিয়া মোরশেদ ইকবাল, সমবায়ী বেলাল হোসেন, আশরাফ হোসেন সরকার, প্রদীপ কুমার টুটন, হেলাল উদ্দিন, তপন কুমার, দিবাকর ঘোষ, মিল্কভিটার এসও হুমায়ন কবির প্রমূখ।