ইসরাইলে জরুরি অবস্থা জারি—সতর্ক সাইরেন সবখানে

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:২১ পিএম
ইসরাইলে জরুরি অবস্থা জারি—সতর্ক সাইরেন সবখানে
ছবি, সংগৃহিত

ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এরই ধারাবাহিকতায় ইসারায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও ইরানের পক্ষে থেকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন। এমনটাই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ-এর বরাতে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, তেল আবিবের বিরুদ্ধে হুমকি দূর করতে ইরানে হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসরাইলজুড়ে সাইরেন বাজছে। বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে নিরাপত্তা বাহিনী।

বার্তায় বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ বেসামরিক নাগরিকদের উচিত তাদের কাছাকাছি সর্বোত্তম সুরক্ষিত আশ্রয়কেন্দ্রটি খুঁজে বের করা। সেই সঙ্গে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরার্মশ দেওয়া হয়েছে।