চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি, যা বললেন গার্দিওলা

এফএনএস স্পোর্টস
| আপডেট: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৫ পিএম
চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি, যা বললেন গার্দিওলা

শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে পেয়ে উদ্দীপনায় ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বে শীর্ষ ৮ থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে ওঠা সিটি, এবার প্লে-অফ পেরিয়ে শেষ ১৬-তে পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট। সিটি কোচ পেপ গার্দিওলা মনে করছেন, রিয়ালের মতো দলের বিপক্ষে মাঠে নামাটাও আনন্দের বিষয়।

২০২১-২২ মৌসুম থেকে প্রতিবার নকআউট পর্বে দেখা হচ্ছে দুই দলের। গত ডিসেম্বরে রিয়ালের মাঠে ২-১ গোলে জিতেছিল গার্দিওলার দল। এবার টানা পাঁচমাসে নকআউট পর্বে রিয়ালের মুখোমুখি হচ্ছে সিটি। গার্দিওলা সংবাদ সম্মেলনে বলেছেন, “আমাদের ক্লাবের ক্ষেত্রে, এই প্রতিযোগিতার ইতিহাসের সেরা দলগুলোর বিপক্ষে যত খেলবেন, ততই শিখবেন এবং উন্নতি করবেন। আর ভবিষ্যতে আরও ভালো হয়ে উঠবেন।”

দুই দলের সাম্প্রতিক মুখোমুখির হিসাবও সমান। মোট ১৫বার দেখা হয়েছে, যেখানে দুই দলেরই জয় পাঁচটি করে, বাকি পাঁচটি ড্র। আগামী ১২ মার্চ দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল ও সিটি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

গার্দিওলা মন্তব্য করেছেন, “হ্যাঁ, কিছুটা তো অদ্ভুতই। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরই আবার একই প্রতিপক্ষ পাওয়া- এটা খুব বেশি দেখা যায় না। ফরম্যাটটা আলাদা দেখাচ্ছে। কেউ একমত হবে, কেউ নাও হতে পারে, কিন্তু এটা ভিন্ন।” তিনি নেতিবাচকভাবে দেখছেন না, উদাহরণ টেনে বলেন, প্রিমিয়ার লিগ বা কাপ প্রতিযোগিতায় কতবার একই মৌসুমে একই দলের বিপক্ষে খেলেছেন, সেটা স্বাভাবিক ঘটনা।

ড্রয়ের ফল অনুযায়ী রিয়ালকে হারালে কোয়ার্টার ফাইনালে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ বা আটালান্টা। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী পিএসজি। গার্দিওলার মতে, চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পেতে হলে বড় দলগুলোর বিপক্ষে জয় ছাড়া উপায় নেই।

সব মিলিয়ে, নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে আবারও ইউরোপের দুই পরাশক্তি মুখোমুখি, যা ফুটবলপ্রেমীদের জন্য এক নতুন রোমাঞ্চের সুযোগ। রিয়াল বনাম ম্যানচেস্টার সিটি- সাম্প্রতিক বছরগুলোর অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ এবার আরও একবার জমবে ইউরোপের সবচেয়ে মর্যাদার মঞ্চে।

আপনার জেলার সংবাদ পড়তে