মার্চেও জ্বালানি তেলের দামে নেই পরিবর্তন, আগের হারই বহাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০১:১১ পিএম
মার্চেও জ্বালানি তেলের দামে নেই পরিবর্তন, আগের হারই বহাল

চলতি মার্চ মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনেনি সরকার। ফেব্রুয়ারির নির্ধারিত হারই বহাল থাকছে। ফলে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় অপরিবর্তিত থাকছে।

রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা, সংশোধিত, অনুযায়ী মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে এসব পণ্যের বিক্রয়মূল্য আগের মতোই রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে দাম সমন্বয় করা হয়। তবে মার্চ মাসে নির্দেশিকা অনুযায়ী কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা কমানো হয়েছিল। তখন ডিজেলের দাম ১০২ টাকা থেকে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২০ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১২ টাকা নির্ধারণ করা হয়। সেই হারই মার্চে বহাল থাকছে।

সরকারের এই সিদ্ধান্তে পরিবহন খাতসহ বিভিন্ন খাতে ব্যয় কাঠামোয় তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে