কচুয়ায় ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তদের মাছ চুরি

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৪:৪৫ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৪:৪৫ পিএম
কচুয়ায় ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তদের মাছ চুরি

কচুয়ায় ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষ টাকার সাদা জাতীয় মাছ চুরি করেছে দুর্বৃত্তরা। জানা  যায়  গতকাল গভীর রাতে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের মৃত মোতাহার আলী মোসাইদের পুত্র হাফিজুর রহমান মোশাইদ ( ৫৭) এর  ২টি (রুই,কাতল) সাদা জাতীয় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষাধিক টাকার  মাছ চুরি করে নিয়ে যান দূর্বিত্তরা। এ বিষয়ে ঘেরের মালিক হাফিজুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে

আপনার জেলার সংবাদ পড়তে