ত্রয়োদশ সংসদ নির্বাচন

কারচুপির অভিযোগে বিএনপির আরও ৪ প্রার্থীর মামলা

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ১২:৩২ পিএম
কারচুপির অভিযোগে বিএনপির আরও ৪ প্রার্থীর মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির আরও ৪ প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন। সোমবার (২ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনালে এর শুনানি হতে পারে।

মামলা করা বিএনপির ৪ প্রার্থী হলেন, কুড়িগ্রাম ২ এর প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর ৬ সাইফুল ইসলাম, রংপুর ৪ এমদাদুল হক ভরসা ও রাজশাহী ১ মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

চার প্রার্থী হলেন-বিএনপির কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং বিএনপির রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে গতকাল (রোববার) বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে