পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০১:১৪ পিএম
পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান

নওগাঁর পোরশায় অগ্নিকান্ডে টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে এ সহায়তা দেওয়া হয়। সোমবার সন্ধার আগে অগ্নিকান্ডে নিতপুর জেলেপাড়ার নঈম উদ্দিনের ছেলে রহমত আলীর দুই রুমের টিনশেড বাড়িটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এটি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোছর হলে ইউএনও রাকিবুল ইসলাম তার কার্যালয়ে ডেকে রহমত আলীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, দুইটি কম্বল এবং এক প্যাকেট খাবার সামগ্রী প্রদান করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে