চরভদ্রাসনে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০২:৫৫ পিএম
চরভদ্রাসনে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের রুবেল শেখের স্ত্রী দুই সন্তানের জননী রুনা আক্তার (২৮) এর ঝুলন্ত লাশ মঙ্গলবার ভোর রাতে তার স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।  মৃত রুনা আক্তার জাকেরের ডাঙ্গী গ্রামের নুরু মৃধা ও শান্তি বেগমের মেয়ে। রাহিম শেখ (৮) ও রাইসা আক্তার (৩) নামে নিহতের দুটি শিশু সন্তান রয়েছে। স্বামীর সাথে অভিমান করে গৃহবধু আত্নহুতি দিয়েছে বলে জানা গেছে।

নিহতের স্বামী রুবেল শেখ (৩০) জানান, ঘটনার রাতে তারা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। সেহরি খাওয়া শেষে রুবেল শেখ প্রাকৃতিক ডাকে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন যে, তার স্ত্রী গলায় রশি নিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছেন এবং ছটফট করছেন। তাৎক্ষণিকভাবে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে নামিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয় । পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, “হাসপাতাল থেকে বিষয়টি জানতে পেরে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। গলায় রশি নেওয়ার ইস্যু নিয়ে গৃহবধুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাততঃ একটি অপমৃত্যুর মামলা হবে”।

আপনার জেলার সংবাদ পড়তে