দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স—দলের হলেও ছাড় নেই: পার্বত্য মন্ত্রী

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ০১:৫২ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০১:৪৯ পিএম
দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স—দলের হলেও ছাড় নেই: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বললেন, “তারেক রহমান বলেছেন, আমরা এখন ক্ষমতায়। এর মানে হলো আমরা এখন জনগণের সেবক। আমাদের দায়িত্ব বেড়েছে। দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সেটি আমাদের দলের হলেও বরদাস্ত করা হবে না।”

দীপেন দেওয়ান বলেন, “গত ৫ আগস্টের পর বিভিন্ন সভা-সমিতি, সংগঠন দখলে আমার দলের নাম এসেছে এই কথাটি অস্বীকার করা যাবে না। বিষয়টি আমি গুরুত্ব সহকারে যাচাই বাছাই করে যদি অসাংগঠনিক কিছু হয়ে থাকে, সেটি দল কিংবা বাইরের যাই হোক না কেন, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।”

‘শুধু দেশীয় পর্যটকের উপর নির্ভর করলে চলবে না। পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটক আসলেই বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে যেটি পর্যটনের জন্য ইতিবাচক। এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করা হবে। পাশাপাশি পর্যটন বিকাশে সড়ক যোগাযোগ ও পরিচ্ছন্নতার বিষয়েও জোর দেয়ার হবে’-উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে