কুমিল্লায় ভারতীয় অবৈধ চোরাই মালামাল উদ্ধার

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৩:৫০ পিএম
কুমিল্লায় ভারতীয় অবৈধ চোরাই মালামাল উদ্ধার

কুমিল্লায় ২ কোটি ৬৯ লাখ ৫’শ টাকার অবৈধ ভারতীয় বিপুল পরিমাণ বাজি, ফুসকা এবং কসমেটিকস প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। মঙ্গলবার (৩ মার্চ) রাতে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়েশ ষ্টেশন, পালপাড়া এবং জোড়া ব্রীজ এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করেছে। বুধবার (৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা এবং পাশাপাশি যৌথ টাস্কফোর্স  অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ মার্চ) রাতে কুমিল্লা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি এর উপস্থিতিতে, অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযান চালায়। এ সময় কুমিল্লা জেলার সদর উপজেলাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন অভিযান পরিচালনা করেন। ট্রেনে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫০০’শ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, ফুচকা এবং বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করে। এছাড়াও, কুমিল্লা জেলার আদর্শ উপজেলাধীন পালপাড়া এবং জোড়া ব্রিজ এলাকায় বিজিবির বিশেষ টহল দল কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করে।  যার আনুমানিক ৯৫ লাখ ৬৪ হাজার টাকাসহ সর্বমোট ২ কোটি ৫৯ লাখ ৫’শ টাকা মূল্যের অবৈধ চোরাচালানী মালামাল আটক করে। উল্লেখ্য, আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে