গফরগাঁওয়ে লড়িচাপায় টমটম চালক নিহত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ০৫:৫১ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৫:৫১ পিএম
গফরগাঁওয়ে লড়িচাপায় টমটম চালক নিহত

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ এলাকায় লড়িচাপায় সাকিব (২৭) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার গফরগাঁও- ভালুকা সড়কে শিবগঞ্জ বাজারে পূর্ব পাশে পাকা রাস্তার উপরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত টমটম চালক সাকিবের বাড়ি পাশ্ববর্তী  কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ ডলিহর গ্রামে। তার বাবার নাম আঃ হক মিয়া। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আতিকুর রহমান জানান, এ ঘটনায় লরি জব্দ এবং লরির চালক রনি মিয়াকে আটক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে