শেরপুরের সদর উপজেলায় ওলামাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪মার্চ) শহরের কান্দাপাড়া অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর ও সদর উপজেলার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিক্কীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জাকারিয়া আব্দুল বাতেন, আনোয়ার হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেরপুর মাইসাহেবা মসজিদের খতিব মুফতি মাওলানা আকরাম হোসেন শেরপুরী।