নকলায় নবনির্বাচিত এমপি’র সাথে সাংবাদিকদের সাক্ষাত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ১১:১৩ এএম
নকলায় নবনির্বাচিত এমপি’র সাথে সাংবাদিকদের সাক্ষাত

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাাক্ষাৎ করেছেন। গত মঙ্গলবার রাত ৯টায় নকলা উপজেলা শহরের তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। এরপর সংসদ সদস্য ফাহিম চৌধুরী এমপি তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে পেশাগত দায়িত্ব পালনের অনুরোধ করেন। তিনি বলেন,  ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার বজায় থাকবে। তিনি এলাকার সকল উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যা সমূহ গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান। এছাড়া সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকা, দেশ ও জাতির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশাব্যক্ত করেন। পরে উপস্থিত সাংবাদিকরা ফাহিম চৌধুরী এমপির কাছে এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এ সময় নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রেজাউল হাসান সাফিত, সুজন মিয়া, সহযোগী সদস্য হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে