রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগ কার্যলয়ে মুজিব পাবলিক টয়লেট ঘোষণা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৩:৫১ পিএম
রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগ কার্যলয়ে মুজিব পাবলিক টয়লেট ঘোষণা
জুলাই আন্দোলনের সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় আন্দোলনকারীরা। গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ের স্থানটিকে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুসহ কয়েকজন নেতা। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নগরীর কুমারপাড়া এলাকার এই স্থানটিতে পাবলিক টয়লেটের নামে একটি ব্যানার টানিয়ে আসেন। এতে লেখা আছে, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’ এর আগে ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় ৫ আগস্ট মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে। সেই ধ্বংসস্তূপের সামনে গত শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। পর দিন সকালে ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এরপর সেখানে পাবলিক টয়লেটের ব্যানার টানানো হলো। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে। আমরা তা হতে দেব না।
আপনার জেলার সংবাদ পড়তে