লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু, ৬ জন গ্রেফতার

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম
লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু, ৬ জন গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এজাহারনামীয় আরো ০১জনকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ। মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সূত্র জানান, গত ০৪/৩/২০২৬ তারিখ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার সাতঘরিয়া এলাকায় সানারুল এবং সাগর নামক দুইজন ব্যক্তিকে চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় অন্যতম আসামি জাহাঙ্গীর (৩০) পিতা- জাবেদ সাং- সাতঘরিয়া (বাদল খানের বাড়ির ভাড়াটিয়া) ইউনিয়ন- হলদিয়া থানা- লৌহজং জেলা- মুন্সীগঞ্জকে  মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা থেকে অদ্য ৫/৩/২০২৬ তারিখ রাত আনুমানিক ৩.০০ ঘটিকায় লৌহজং থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত এই মামলায় ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।  উল্লেখ্য যে, এঘটনায় গত বুধবার রাতে লৌহজং থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি করেন নিহত সানারুলের মা রোকসানা বেগম। এতে ৯জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতসহ সর্বমোট ২৯ জনকে আসামি করা হয়েছে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। বুধবার ভোররাতের এ ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)। জাহাঙ্গীর (৩০) পিতা- জাবেদ সাং- সাতঘরিয়া (বাদল খানের বাড়ির ভাড়াটিয়া) ইউনিয়ন- হলদিয়া থানা- লৌহজং জেলা- মুন্সীগঞ্জকে তাঁদের সবার বাড়ি লৌহজং উপজেলায়।  এখন পর্যন্ত এই মামলায় ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ সুপার জানান, বুধবার ভোর আনুমানিক ৩টা থেকে ৬টার মধ্যে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে সাগর (২৫) ও ছানারুল (২০) নামের দুজনকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে হত্যা করেন। খবর পেয়ে লৌহজং থানাসহ জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।