গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের দোয়া ও ইফতার মাহফিল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ১২:২৩ এএম
গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের দোয়া ও ইফতার মাহফিল

মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের  গফরগাঁওয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও নিজেদের সুসংগঠিত করতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও মহান স্বাধীনতার চেতনাকে একসূত্রে গাঁথতে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য ও জেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ও গফরগাঁও থানার ওসি আ.স.ম আতিকুর রহমান। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের  বীর মুক্তিযোদ্ধাগণ। এসময় বীর মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে