সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করার নির্দেশ হিজবুল্লাহর

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম
সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করার নির্দেশ হিজবুল্লাহর

ইসরায়েলের বাসিন্দাদের সতর্ক করে হিজবুল্লাহ বলেছে, লেবাননের সীমান্ত থেকে ৫ কিমি (৩ মাইল) দূরে অবস্থিত শহর ও গ্রামগুলো ত্যাগ করতে হবে। শুক্রবার (৬ মার্চ) ভোরে হিব্রু ভাষায় নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। 

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সামরিক আগ্রাসন লেবাননের সার্বভৌমত্বের প্রতি এবং নিরীহ নাগরিকদের প্রতি সহ্য করা হবে না। তারা বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে এবং মানুষকে জোরপূর্বক উৎখাত করছে। এই সব কার্যক্রমকে আমরা চুপচাপ সহ্য করব না।

গত বৃহস্পতিবার রাতেই ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে বিস্তৃত হামলার সূচনা করে। এর আগে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত বেবরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের সতর্ক করে দেয় তারা। হামলার সময় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে এলাকা কেঁপে ওঠে। স্থানীয় সূত্র জানিয়েছে, এই বিমান ও আর্টিলারি হামলায় কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় জনহানি ঘটেনি।

এর পাশাপাশি, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে, তারা তেহরানে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার অবকাঠামোর বিরুদ্ধে বিস্তৃত আক্রমণ শুরু করেছে। ইসরায়েল এক সঙ্গে লেবানন ও ইরানকে লক্ষ্য করে সামরিক হানায় নেমেছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধও একই সময়ে তীব্র পর্যায়ে পৌঁছেছে। মার্কিন বাহিনী ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। প্রতিক্রিয়ায় ইরান স্বল্প ও মধ্যমেয়াদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। তেহরান ও বাগদাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি ও মার্কিন হামলার ফলে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে