ইরানের বিমানবাহিনী ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাঁর ভাষায়, “ইরানকে নির্ধারিত সময়সূচির আগেই এমনভাবে ধ্বংস করা হচ্ছে, যা আগে কেউ কখনো দেখেনি। ইরানকে ধ্বংস করা হচ্ছে। ইরানের এখন কোনো বিমানবাহিনী নেই, কোনো বিমান প্রতিরক্ষাব্যবস্থা নেই।”
যুক্তরাষ্ট্রের জনগণ ইরান যুদ্ধকে সমর্থন করে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও জনমত জরিপ বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে চারজনেরও বেশি মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করেছেন, যেখানে প্রায় এক-চতুর্থাংশ হামলার পক্ষে মত দিয়েছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী হামলা শুরু করার পর বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসস যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। এতে ১,২৮২ জন অংশ নেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে দেশটির জনমত বিভক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে চারজনেরও বেশি মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করেছেন, যেখানে প্রায় এক-চতুর্থাংশ হামলার পক্ষে মত দিয়েছেন।