নীলফামারীতে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০২:২৯ পিএম
নীলফামারীতে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)’র উদ্যোগে মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেই সাথে বরণ করা হয় সংগঠনের নতুন সদস্যদের।  ৫ মার্চ নীলফামারীতে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন ছিল। এ সময় আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সোহেল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।  সভায় বক্তারা বলেন,চিত্র সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যদিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। অনেক সময় জীবনের কঠিন ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করতে হয়। তবুও তারা তাদের প্রাপ্য সন্মানী পান না। তাদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা বেশি গুরুত্ববহ হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে