উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজমির হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার ও দোয়ার আয়োজনের মাধ্যমে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এ সময় চৌমুহনী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ কামাল উদ্দিন জানান, প্রশাসনের উচ্ছেদ অভিযানে হোটেলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ আট মাস বন্ধ ছিল। পরে সংস্কার করে নতুন আঙ্গিকে ও নতুন উদ্যমে হোটেলটির কার্যক্রম শুরু করা হয়েছে। আগামীতে খাবারের মান ঠিক রেখে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে হোটেলটিকে আবারও তার পূর্বের সুনাম ও স্ব-গৌরবে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। হোটেলের ম্যানেজার মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে চৌমুহনী বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে এই প্রতিষ্ঠানটি। আগামীতেও মানসম্পন্ন খাবার পরিবেশনের মাধ্যমে ভোক্তাদের মন জয় করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।