ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংগাইর ইউনিয়ন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাগলা থানার চারবাড়িয়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ও জেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও লংগাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানসহ উপজেলা, পাগলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু তাঁর বক্তব্যে বলেন, রমজান সংযম ও সিয়াম সাধনার মাস। এ মাসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সংযম ও নৈতিকতা চর্চার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো'সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করার অনুরোধ করেন। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।