রাজশাহীর তানোরে অটোভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নের তেলোপাড়া মোড়ে ঘটে এসড়ক দুর্ঘটনাটি। নিহত শিশু বাধাইড় ইউনিয়নের তেলোপাড়া গ্রামের আহসান হাবীবের পুত্র তাহামেদ আলী (৪)। এতে করে ঘটনাস্থলেই শিশু নিহত হন ও অটোভ্যান চালক মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে অটোভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, শিশুটি ঘটনাস্থলেই নিহত হন। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, রাস্তা দিয়ে অটোভ্যান চালিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে শিশুটি দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অটোভ্যানের সাথে ধাক্কা লেগে মাথা গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যান। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ রানা বলেন, এঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।