এবার ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

এফএনএস অনলাইন ডেস্ক:
| আপডেট: ৭ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম
এবার ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরাইলের কাছে ১৫১ মিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান জরুরি অবস্থায় ইসরাইলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রি করা প্রয়োজন।

আজ শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে এবং একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সাহায্য করবে।’ ইসরাইল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল এবং এখনো আছে।’ এই প্যাকেজে বোমা, রসদ ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে