ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ১৩০০ ছাড়াল

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৩:৪৯ পিএম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ১৩০০ ছাড়াল
ছবি, সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় নিহতের সংখ্যা বেড়েই যাচ্ছে। তেহরান থেকে পাওয়া সর্বশেষ তথ্যের বরাতে শনিবার (৭ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, গত পরশু পর্যন্ত ১ হাজার ৩০০ জন নিহত এবং আরও অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে চলা এই তাণ্ডবে নিহতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ধ্বংসযজ্ঞের পরিমাণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রিসেন্টের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি এই নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতাল কিংবা বেসামরিক স্থাপনাও; এমনকি প্রাণ রক্ষাকারী অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের ওপরও চালানো হচ্ছে বর্বরোচিত হামলা।

দেশজুড়ে বিরতিহীনভাবে হামলা চলায় প্রাণহানির এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় নিহতের চূড়ান্ত সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না বেসামরিক স্থাপনাও। আবাসিক এলাকা ছাড়াও হাসপাতাল, স্কুল এমনকি সাধারণ মানুষের ব্যবহারের পার্কিং লটেও বিমান হামলা চালানো হয়েছে।

একটি বিশেষ ঘটনায় ‘পুলিশ পার্ক’ নামক একটি পার্কেও হামলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে অত্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হামলাগুলো চালানো হচ্ছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিধি দিন দিন বাড়ছে।

মার্কিন-ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু কমপক্ষে ৬ হাজার ৬৬৮ বেসামরিক স্থাপনা

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানে জানানো হয়েছে যে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে