পল্লীকবি জসীমউদদীন আহমদের “সোজন বাদিয়ার ঘাট” নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে ছবিটার শুটিং শুরু হয়। এ পর্যন্ত ছবিটার ষাট ভাগ শুটিং সমাপ্ত হয়েছে। “সোজন বাদিয়ার ঘাট”-য়ের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান, শিল্পনির্দেশনা দিচ্ছেন উত্তম গুহ। ছবিটার কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ। ছবিটার আবহসঙ্গীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং স্থিরচিত্র গ্রহণ ও বিহাইন্ড দি সীন শুট করছেন অপরাজিতা সঙ্গীতা। চলচ্চিত্রটার সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কবি জসীমউদদীনের কন্যা হাসনা জসীমউদদীন মওদুদ। “সোজন বাদিয়ার ঘাট” চলচ্চিত্রটার সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও সন্দীপ মিস্ত্রী। কোরিওগ্রাফিতে রয়েছেন মারিয়া ফারিহ্ উপমা। দু’ঘন্টা দৈর্ঘ্যরে পূর্ণদৈর্ঘ্যরে এ চলচ্চিত্রটাতে অভিনয় করছেন তনয় বিশ্বাস (সোজন), রাদিফা নারমিন (দুলী), দিহান (ছোট সোজন), শ্রেয়া বৈদ্য (ছোট দুলী), চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, মেহেদি আল আমীন, মতিউর সুমন, সরন সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, সাইদুল হক, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসু, দেবদাস সাহা, নব কুমার, মনোজ মন্ডল, মৌসুমী, পারভীন পারু, সুলতানা কানিজ, নাজমুন্নাহার লিজা, স্বপ্না বৈদ্য, শাহানা সিদ্দিকা, রিপা মন্ডল, চৈতালী মন্ডল, নির্ঝর চৌধুরী, কবির ও অন্যান্য। “সোজন বাদিয়ার ঘাট” ছবিটার সকল কাজ এ বছরই সমাপ্ত হবে এবং নভেম্বর মাসে চলচ্চিত্রটি রিলিজ দেওয়া হবে।