ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তার আশ্বাস প্রবাসীকল্যাণমন্ত্রীর

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৫:৪২ পিএম
ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তার আশ্বাস প্রবাসীকল্যাণমন্ত্রীর

প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ শনিবার সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জানিয়েছেন, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে সরকার।

প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, “প্রবাসীদের নানা সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।”

আপনার জেলার সংবাদ পড়তে