আশাশুনি কলেজে ইফতার মাহফিল ও দোয়া

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৭:২৬ পিএম
আশাশুনি কলেজে ইফতার মাহফিল ও দোয়া

আশাশুনি সরকারি কলেজে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৫ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান, সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুর্তাজা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, প্রভাষক রবিউল ইসলাম। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক জাকির হোসেন ভূট্টু ও প্রভাষক জহুরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক হাফেজ মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের মাঝে ২০২৬ সালের বর্ষপঞ্জি বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে