আশাশুনি বড়দলে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৭:২৭ পিএম
আশাশুনি বড়দলে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান

আশাশুনি উপজেলার বড়দলে এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৩ টায় গোয়ালডাঙ্গা আলিম মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়দল ইউনিয়ান জামায়াতের আমির মাওঃ মোঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সিকান্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা। অন্যদের মধ্যে বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর সানা, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ ওমর ফারুক, সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান লিপু, সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে