আশাশুনি সদর ইউনিয়নের শীতলপুরে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫ টায় শীতলপুর জামে মসজিদ চত্বরে এ মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ান আমির হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আঃ হাইয়ের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার। তিনি বলেন, সুন্দর ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আশাশুনি ইউনিয়ন জোয়া, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত করার কথা বলেন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা পেশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস।