দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর জামায়াতের উদ্যোগে ১৭ তম মাহে রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাকিমপুর পৌর শহরের মাঠপাড়া এলাকায় দলীয় কার্যালয়ে পৌর জামায়াতের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাকিমপুর হিলি পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, সহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। ইফতারের আগ মহূর্তে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। সবশেষে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনা সহ দেশবাসীর উদ্দেশ্য বিশেষ দোয়া করা হয়।