দিঘলিয়ায় সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) স্থানীয় সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আঃ আজিজের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ,শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যাপক ইলিয়াস হুসাইন, মোল্লা কামরুল ইসলাম, মোঃ সেলিম হোসেন, মোল্লা সাজ্জাদুল ইসলাম, মোল্যা মাকসুদুল ইসলাম, মোশাররফ হোসেন, খান হাফিজুর রহমান, মোঃ মোস্তফা, মোঃ মুহিবুল্লাহ, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।