গফরগাঁওয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার স্মরণে দোয়া

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম
গফরগাঁওয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার স্মরণে দোয়া

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার চরশাঁখচূড়া গ্রামে নিজ বাড়িতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সম্মানিত সদস্য এ্যাড. আল ফাতাহ খানের আয়োজনে এ বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলের উপজেলা, পাগলা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের হাজারো সাধারণ মানুষ অংশ নেন। এ্যাড. আল ফাতাহ খান বলেন, শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আর্দশকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য উপস্থিত  নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিএনপিকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, রাজনীতি মানুষের জন্য। অসহায় মানুষের খোঁজ খবর নিতে হবে। তাহলেই নেতা হওয়া সম্ভব। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করব। শেষে দেশ, জাতির কল্যাণ ও দলের সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে