মহেশপুর সীমান্তে মাদকসহ আটক ৪১

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ১২:০৬ পিএম
মহেশপুর সীমান্তে মাদকসহ আটক ৪১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।শুক্রবার সন্ধ্যায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গত ৫ ও ৬ মার্চ উথলী, মাধবখালী, বেনীপুর ও যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত মাদক বিরোধী অভিযানে আসামীবিহীন ৪১ বোতল ভারতীয় মদ, ৪৫ বোতল ভারতীয় মদ,৭ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল, মাদক সিরাপ ৩০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং ৪৭২ পিস ভায়াগ্র্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত গমনকালে ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে দুইজন পুরুষের পরিচয় জানা গেছে এবং বাকিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার সময় একই পরিবারের ৭ জন ভারতীয় নাগরিককেও আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক দম্পতি ও তাদের পাঁচ সন্তান রয়েছে। আটককৃতদের পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে