"সকল নারী ও কন্যাশিশুর জন্য অধিকার, ন্যায়বিচার এবং পদক্ষেপ" এই প্রতিপাদ্য স্লোগানকে ধারণ করে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কলমাকান্দা উপজেলায় মহিলা পরিষদ কলমাকান্দা জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বিশ্বব্যাপী ৮ মার্চ এ দিবসটি পালন করা হয়, বিশেষ করে নারীর প্রতি শ্রদ্ধা, নারীর কাজ ও শ্রমের স্বীকৃতি, ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। রবিবার (৮ই মার্চ) সকাল ১১ ঘটিকায় মহিলা পরিষদের আয়োজনে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সারা বাজার প্রদিক্ষণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক চন্দনা তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌশনারা পারভীন নওরোজ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা কামরুন নাহার, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা কপতী ঘাগ্রা, মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাখি খানম, অর্থ সম্পাদক মালেকা খাতুন, সাংগঠনিক সম্পাদক রেখা আক্তার, প্রচার সম্পাদক রীনা হায়াৎ'সহ পাড়া শাখার নারীনেত্রী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, গার্লস গাইড ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।