খুলনায় র্যাবের অভিযানে নগরীর খালিশপুর থানা এলাকা হতে ৭ হাজার ৩৯০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর এক চৌকস আভিযানিক টিম। মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল আজ ৮ মার্চ-২০২৬ ইং তারিখ, রাত সোয়া ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ই-২৬ হাউজিং স্টেট, আঃ সালামের ৪ তলা বিল্ডিংয়ের চিলেকোঠায় আসামির শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭ হাজার ৩৯০ পিচ ইয়াবাসহ আসামী খন্দকার সিরাজুল ইসলাম সৌরভ (২২) পিতাঃ খন্দকার সাইফুল ইসলাম, থানাঃ খালিশপুর, কেএমপি'কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৭ হাজার ৩৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেএমপি'র খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে কেএমপির খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মেজর মোঃ নাজমুল ইসলাম, কোম্পানি কমান্ডার, সিপিএসসি, র্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।