যশোরের অভয়নগরে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চক্ষু ক্যাম্পের মধ্য দিয়ে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে “একসাথে হাত ধরি, গ্লুকোমা মুক্ত বিশ্ব গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিয়া আই কেয়ার সেন্টারের আয়োজনে গ্লুকোমা সপ্তাহের কার্যক্রম শুরু হয়।উদ্বোধন উপলক্ষে হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পিয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম, হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. খন্দকার শারমিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন, পিয়া চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিশা, এরিস্তোভিশনের রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার আইয়ুব আলী, পপুলার ভিশনের এরিয়া ম্যানেজার হিরণ ময় বাওয়ালি, পিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজার দীপু আহমেদ। এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্লুকোমা চোখের একটি নীরব ঘাতক রোগ। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা না নিলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। তাই গ্লুকোমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চোখ পরীক্ষা করা প্রয়োজন।