চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৩:১১ পিএম
চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সারাদেশের ন্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় আন্তর্জতিক নারী দিবস পালিত হয়েছে। আজকের “পদক্ষেপ আগামীর ন্যায় বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় একটি শোভা যাত্র অনুষ্ঠিত হয়। এ শোভা যাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নারী কর্মী, নারীনেত্রী ও সামাজিক,সাংস্কৃকিত, দাপ্তরিক ও সাংবাদিকগন অংশ গ্রহন করেন। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, বরিশাল বিভাগের অদম্য নারী পুরস্কার প্রাপ্ত নারী নেত্রী রিতা ব্রহ্মা প্রমূখ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরিফুর হাসান অপু, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অনেকে। অনুষ্ঠান শেষে তিনজন নারীকে ঋনের চেক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে