রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

এফএনএস রাজশাহী: | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৭:৪৭ পিএম
রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

৮ মার্চ রবিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ করেছে রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ ১৩নং ওয়ার্ড যুবদল। রবিবার বাদ আসর নগরীর উপহার সিনেমাহলের সামনে দোয়া ও ইফতার বিতরণ করেন যুবদলের নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ ফায়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক  মৃধা মমিন, রাজশাহী মহানগর যুবদলের  সদস্য মুক্তার আলী সাদ্দাম, ১৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আশিকুল হাসান, সদস্য সচিব এ কে এম সারওয়ার জাহান সম্রাট, ১৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাসুম, ১৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলম,যুগ্ম-আহ্বায়ক শিফাত,সাব্বির, ইব্রাহিম,সিহাব সহ যুবদলের নেতৃবৃন্দ। দোয়া শেষে সাধারণ পথচারীদের মাঝে যুবদলের নেতৃবৃন্দ ইফতার বিতরণ করেন। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ নবগঠিত প্রতিটি ওয়ার্ড যুবদলের উদ্যেগে বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ কর্মসুচি পালন করছে যুবদলের নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি বলেন জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর পবিত্র রমজান মাস শুধু নয় সবসময়ই জনগনের কল্যাণে ও জনগণের পাশে থেকে রাজনীতি করে।

আপনার জেলার সংবাদ পড়তে