মুক্তাগাছায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ১১:৪২ পিএম
মুক্তাগাছায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার উপজেলার নন্দীবাড়ী মিনি স্টেডিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, সাবেক সাংসদ এড. আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, উপজেলা বিএনপির  সদস্য ও সাবেক ছাত্রনেতা এটিএম ইলিয়াস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, আরিফ রব্বানী টুটুল। এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আমীর অধ্যাপক শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ ও জেলা-উপজেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের জন্য সকলের কাছে দোয়া চেয়ে মোহাম্মদ জাকির হোসেন বাবলু এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি সুন্দর কাঠামোয় উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার দীর্ঘায়ু কামনায় সকলেই দোয়া করবেন। মাহে রমজান ধৈর্য্য, পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সকলে মিলে আধুনিক মুক্তাগাছা গড়ে তুলতে সকলের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে দলকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাহফিলে দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামা ইসলাম মুক্তাগাছার সাধারণ সম্পাদক মুফতি আকরাম হোসেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে