রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন ও ২ জন আহত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ডাইভার যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়। এতে লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ডাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫), একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০) নিহত হয়েছেন। এদিকে আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা পরে রাজশাহী মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতের অবস্থা ভাল না বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর দায়িত্বরত ডাক্তার। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশে দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর পরিমানে কুয়াশা পড়ছিল। কুয়াসার কারনে একে অপরকে দেখা যাচ্ছিলনা। দেখতে না পাওয়ার কারনে সংঘর্স হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে ২ জন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলে পড়ে আছে। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে ৫ জন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজির ডাইভারসহ তিনজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।