চারঘাটে স্টেশনগামী সড়ক সংস্কারের উদ্বোধন করলেন এমপি চাঁদ

এফএনএস (মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ১২:৪৩ পিএম
চারঘাটে স্টেশনগামী সড়ক সংস্কারের উদ্বোধন করলেন এমপি চাঁদ

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর থেকে নন্দনগাছী স্টেশন পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য এমপি আবু সাঈদ চাঁদ। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চারঘাটের বাস্তবায়নে “এঙইগ”প্রকল্পের আওতায় সড়কটির সংস্কার করা হচ্ছে। এ কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮২ লাখ ১৭ হাজার ১৫৬ টাকা। স্থানীয়রা জানান, বরকতপুর থেকে নন্দনগাছী স্টেশন পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কটি সংস্কার হলে নন্দনগাছী স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। উদ্বোধন শেষে এমপি আবু সাঈদ চাঁদ স্টেশনে উপস্থিত যাত্রীদের টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত করেন এবং সবাইকে নিয়ম মেনে ট্রেন ভ্রমণের আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে