সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০১:০০ পিএম
সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে দিয়ে সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। 

এক বার্তায় রোববার (৮ মার্চ) সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

সংবাদ মাধ্যম আল জাজিরা বার্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদি আরব ভ্রমণ করতে ইচ্ছুক, তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছ।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।