ঢাকা ওয়াসার নতুন এমডির দায়িত্বে মনিরুজ্জামান

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৪:৫১ পিএম
ঢাকা ওয়াসার নতুন এমডির দায়িত্বে মনিরুজ্জামান

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগ তাঁর মূল পদে থাকা অবস্থায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে করা হয়েছে।

আজ সোমবার তাকে অতিরিক্ত হিসেবে এই নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

অফিস আদেশে বলা হয়েছে, মুহা. মনিরুজ্জামান প্রচলিত বিধিবিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।

তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে